আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে। Ration card mobile number link
রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক-
বর্তমানে রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ করার জন্য রাজ্য সরকার চালু করতে চলেছে বায়োমেট্রিক রেশন ব্যবস্থা, অর্থাৎ একজনের রেশন যাতে অন্য কেউ না তুলতে পারে এবং রেশন দুর্নীতির যে সমস্ত অভিযোগগুলোর হয়েছিল সেই রেশন দুর্নীতি গুলো আর ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য খাদ্য দপ্তর করা থেকে অতিকড়া পদক্ষেপ নিতে চলেছে।
প্রশাসনিক সূত্রে খবর সম্প্রতি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এর কাজ শুরু হয়ে গেছে জেলায় জেলায়।রেশন বন্টন ব্যবস্থা স্বচ্ছতা আনার জন্য প্রত্যেকটা রেশন কার্ডের সাথে গ্রাহকের মোবাইল নাম্বার সংযুক্ত থাকাটা বর্তমানে বাধ্যতামূলক হয়ে উঠেছে।
এবং বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন বিলি করার জন্য প্রয়োজন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সংযুক্তিকরণ।রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা সংযুক্তিকরণ যদি হয়ে যায় সে ক্ষেত্রে যে কোন ব্যক্তি রেশন দোকানে গিয়ে সরাসরি তার আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তুলতে পারবেন বিনা বাধায়।
রেশন বিলি বন্টনের অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্য সরকার এবং খাদ্য দপ্তর রেশন ব্যবস্থার উপরের এসএমএস প্রক্রিয়া এবং বায়োমেট্রিক প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এখন আমাদের রাজ্যে রেশন কার্ড রয়েছে প্রায় 10 কোটি। কিন্তু বর্তমানে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ সংযুক্তকরণ না থাকার ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করাটা খাদ্য দপ্তর এর পক্ষ থেকে অসম্ভব হয়ে উঠেছে।
তাছাড়া রেশন কার্ডের সংশোধন প্রক্রিয়া বর্তমানে রাজ্য সরকার অনলাইনের মাধ্যমে করার সুযোগ দিয়েছে উপভোগতাদের।তার সত্বেও যদি কোন উপভোক্তার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্তিকরণ না থাকে সে ক্ষেত্রে খাদ্য দপ্তর একটি 11 নম্বর ফরম চালু করেছেন যে ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পর উপভোক্তার সঙ্গে আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা সম্ভব হয়।
এছাড়া এখানে আরও বলা হয়েছে খাদ্য দপ্তরের 11 নম্বর ফরম ফিলাপ করার পরও মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেইল আইডি আপনি যোগ করতে পারেন যাতে করে খাদ্য দপ্তরের সাথে আপনার সরাসরি সংযোগ স্থাপন হয়।
সংশ্লিষ্ট মহলের দাবি এই প্রক্রিয়াটি চালু করতে হয়তো কিছুটা সময় লাগবে তবে এই প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার পর রেশন ব্যবস্থা আরো স্বচ্ছ হবে এবং যে যাদের সমস্যা তাদের আলাদাভাবে তুলতে পারবে এতে কোনো রকম কোনো জালিয়াতির সমস্যা থাকবে না।তাই এই প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন ।
এবং রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেটা কিন্তু রেশন দোকান থেকে রেশন ডিলারের কাছ থেকে আপনারা করিয়ে নিতে পারবেন যন্ত্রের সাহায্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়ে থাকে।






Comments
Post a Comment