প্রত্যেক পরিবার পাবে স্বাস্থ্য সাথীর কার্ড, সঙ্গে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা
পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার যেন পায় স্বাস্থ্য সাথী কার্ড-
পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বয়স্ক মহিলার কাছে যেন থাকে স্বাস্থ্য সাথী কার্ড সেই ব্যবস্থাই করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান রাজ্যের প্রত্যেকটা পরিবারের কাছে একটি করে স্মার্ট কার্ড পৌঁছে দেয়ার ব্যবস্থা করছেন রাজ্য সরকার।এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড রাজ্যবাসীর কাছে থাকলে বিনামূল্যে সহজলভ্য ডাকার চিকিৎসা করাতে পারবেন।
তাছাড়া এই কাজ যদি কোন পরিবারের কাছে থাকে সেই পরিমাণ বেসরকারি হসপিটাল নার্সিং হলেও কিন্তু চিকিৎসা করাতে পারবেন এই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন 7.5 লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে এবং কিছু কিছু মানুষ রয়েছেন যারা অন্য স্বাস্থ্য বীমার আওতায় রয়েছেন।তবে যাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ড বা অন্য কোনো বিমানেই তাদের সবাইকে অর্থাৎ সেই সমস্ত পরিবারকে স্বাস্থ্য সাথীর কার্ড দেয়া হবে এবং স্বাস্থ্যসাথী আওতায় নিয়ে আসা হবে।
মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে বাড়ির সব থেকে বয়স্ক যিনি মহিলা রয়েছেন তার নামেই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দিয়ে দেয়া হবে। এই কার্ড দিয়ে তিনি তার নিজের এবং তার পরিবারের সমস্ত ব্যক্তির চিকিৎসা করাতে পারবেন।
তিনি জানিয়েছেন রাজ্যের 1500 টি বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে ক্যাশলেস চিকিৎসা করানো যাবে। সেই সঙ্গে এই কার্ডের মাধ্যমে দিল্লির AIIMS এবং ভেলোরের CMC তে ও এই কার্ড ব্যবহার করা যাবে।
আগামী 1 ডিসেম্বর থেকেই স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আগামী 1ডিসেম্বর চালু হচ্ছে নতুন প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পঞ্চায়েতে এবং প্রত্যেকটা গ্রামে ক্যাম বসানো হবে এবং এই ক্যাম্পেইন আপনি গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে পারবেন।
তাই আপনার বাড়িটা যদি এখনও পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ড না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন 1 ডিসেম্বর থেকে।



Comments
Post a Comment