কোন রেশন কার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন?

কোন রেশন কার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর ঘর পাবেন?
এই প্রশ্নটা আমাদের সবাইয়ের মধ্যেই এসে থাকে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন এর ঘর পাওয়ার জন্য কোন ধরনের রেশন কার্ড দরকার অথবা কিভাবে আপনারা আবেদন করবেন?


তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে আমরা প্রথমে কিছুটা জেনে নেব,এই প্রধানমন্ত্রী আবাস যোজনা তে যে সমস্ত দিন দরিদ্ররা বাস করেন গ্রামের মধ্যে, এবং যারা দিনমজুর করে তাদের জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু খুব সহজেই বাড়ি বানানোর জন্য এককালীন এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে।

আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে?
প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে সর্বপ্রথম আপনার লাগবে

1) আধার কার্ড নম্বর
2) যিনি আবেদন করবেন তার ব্যাংক একাউন্টের ডিটেইলস,
3) মগনরেগা জব কার্ড যদি থেকে থাকে তাহলে জব কার্ডের নাম্বার
4) স্বচ্ছ ভারত মিশন এ যদি আপনার নাম থেকে থাকে সেই কার্ডের নাম্বার দিলে ও দিতে পারেন না থাকলে কোন সমস্যা নেই
5) আধার কার্ডের সঙ্গে জড়িত সমস্ত কাগজপত্র লাগবে
6) আপনাকে অবশ্যই আপনার বিপিএল রেশন কার্ড দিতে হবে
তবে মনে রাখবেন আপনার রেশন কার্ডে অবশ্যই কিন্তু বিপিএল হতে হবে। রাজ্য সরকারের RKSY 2 রেশন কার্ড বাদে বাকি সবগুলি বিপিএল তালিকার মধ্যে পড়ে যেমন-SPHH,PHH,AAY,তবে মনে রাখবেন এই সমস্ত রেশন কার্ড গুলির মধ্যে সবথেকে ভালো এবং সুবিধা যুক্ত রেশন কার্ডে হল-AAY হঠাৎ অন্তর্দায় অন্নপূর্ণা যোজনা।এই রেশন কার্ডে ঘর পাওয়ার সুবিধা অন্যান্য সমস্ত রেশন কার্ড তুলনায় অনেক বেশি।
আবেদনের পদ্ধতি?
আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এ আবেদন করতে চান এবং আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন এর ওয়েবসাইট দেখে একটি ঘর নিতে চান এক লক্ষ কুড়ি হাজার টাকার সেক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে একটু মন দিয়ে জেনে নিন।

আপনি যদি গ্রামে বাস করেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আপনার গ্রামের মেম্বার অথবা গ্রামের প্রধানের সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়াও আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি একটি ফরম সংগ্রহ করবেন এবং এই ফরমটি ফিলাপ করার পর আপনাকে জমা করতে হবে গ্রাম পঞ্চায়েতের অফিসে মনে রাখবেন উপরে যে সমস্ত নথি পত্র গুলির কথা বলা হয়েছে সেই সমস্তনথিপত্র গুলি অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন এবং তার জেরক্স কপিগুলো ফরমের সাথে জমা করবেন।
ফরম ফিলাপ হয়ে যাওয়ার পর যখন আধিকারিকরা মনে করবেন যে আপনার একটি সত্যিই ভালোর প্রয়োজন আছে তখন আপনার নামে একটি ঘর দেওয়া হবে এবং এই ঘরটি বাড়ানোর জন্য আপনাকে তিনটে কিস্তিতে টাকা দেয়া হবে।
প্রথম কিস্তিতে 60000 দ্বিতীয় কিস্তিতে 50000 এবং তৃতীয় কিস্তিতে 10000 টাকা । অর্থাৎ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন।

Comments

Popular posts from this blog

Ration+ Aadhaar link না করালে পাবেননা বিনামূল্যের রেশন

রেশন কার্ডের 12 নম্বর ফরম কি কাজে লাগে ? কিভাবে ফিলাপ করতে হয়, রেশন কার্ড বন্ধ হওয়ার আগে জেনে নিন

পতঞ্জলি আবিষ্কার করল করোনা ভাইরাস এর ঔষধ coronill, এমনটাই দাবি করছেন পতঞ্জলি আয়ুর্বেদ