যুবশ্রী প্রকল্পে দেয়া হচ্ছে নতুন সুবিধা ও নূতন আবেদনের সুযোগ, কিভাবে আবেদন করবেন?

 যুবশ্রী প্রকল্প

দপ্তর বা বিভাগের নাম : শ্রম দপ্তর

‘যুবশ্রী’ প্রকল্পের উদ্দেশ্য

‘যুবশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংক-এ নথিবদ্ধ অষ্টম শ্রেণি উত্তীর্ণ ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক- যুবতীরা মাসে ১৫০০ টাকা হারে ভাতা পান। এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা ২.২ লক্ষ। ২০১৩ সালের ৩ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্পের সূচনা করেন।

নথিভুক্ত যুবক-যুবতীরা যাতে নানা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন বা তাঁদের শিক্ষা চালিয়ে নিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এই প্রকল্পের অধীন ভাতা-প্রাপকদের প্রতি ৬ মাস অন্তর তাদের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য এবং তিনি এখনও প্রকল্পের সমস্ত যোগ্যতাবলির অধিকারী কিনা সেই সংক্রান্ত একটি স্ব-ঘোষণা জমা করতে হয়। এই প্রকল্পের সহায়তা নিয়ে যাঁরা চাকরি পাবেন বা স্বনির্ভর হবেন তাঁরা আর এই আর্থিক সহায়তা পাবেন না। পরিবর্তে নতুন চাকরিপ্রার্থীরা পর্যায়ক্রমিকভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন।


‘যুবশ্রী’ প্রকল্পে কারা আবেদনের যোগ্য


‘চাকরিপ্রার্থী’ হিসেবে রাজ্যের শ্রম দপ্তরের এমপ্লয়মেন্ট ব্যাংক-এ নাম নথিভুক্ত করানো এই রাজ্যে বসবাসকারী বেকার যুবক-যুবতীরা এই সুযোগ পাবেন।



 


আবেদনকারীকে অবশ্যই বেকার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংকে জব সিকার হিসাবে তালিকাভুক্ত থাক্তে হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম ক্লাস এইট (৮) পাস এবং উপরের হতে হবে। এর বেশি শিক্ষাগত যোগ্যতাও থাকতে পারে।

যে বছর প্রার্থী এই প্রকল্পের আওতায় আসবেন সেই বছরের ১ এপ্রিল তাঁর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

·         রাজ্য বা কেন্দ্রীয় সরকারের (স্পনসর্ড) কোনও স্বনিযুক্তি প্রকল্পের অধীন কোনও আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করেননি এমন যুবক-যুবতীরাই আবেদন করতে পারবেন।


·         একটি পরিবারের মাত্র একজন সদস্যই এই প্রকল্পের আর্থিক সহায়তার সুবিধা পেতে পারেন।


প্রতি ছয় মাসের মধ্যে উপকারভোগীদের একটি স্ব-ঘোষণাপত্র জমা দিতে হবে, যাতে প্রাপক সঠিক কারণে আর্থিক সহায়তাটি ব্যবহার করছেন এবং তার দক্ষতার উন্নতি করার জন্য কিছু প্রশিক্ষণ কোর্স / গুলি চালাচ্ছেন এবং সুবিধাভোগী এখনও মেনে চলেন কিনা এই প্রকল্পের অধীনে বেকারত্ব সহায়তা পাওয়ার যোগ্যতার মানদণ্ডে।


কোথায় যোগাযোগ করতে হবে?


স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা যাবে। বর্তমানে অন-লাইনে প্রার্থীরা নিজেরাই ফর্ম পূরণ করতে পারবেন।



শ্রম দপ্তরের ওয়েবসাইট— ক্লিক করুন এখানে


‘যুবশ্রী’ প্রকল্পে কিভাবে আবেদন করবেন



আবেদনকারীকে প্রথমে Emplayment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে Job Seeker অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আবেদনকারীকে আবেদনকারীর সকল বিস্তারিত তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার সামনে একটি আইডি নাম্বার আসবে। সেটিকে প্রিন্ট করে যাবতীয় ডকুমেন্ট এর জেরক্স কপি ও আসল নথি সাথে নিয়ে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আসল নথি দেখিয়ে সেই সব নথির জেরক্স কপি জমা দিয়ে আসতে হবে।


* মনে রাখতে হবে অনলাইনে আবেদনের ১-২ মাসের মধ্যে উপরোক্ত কাজ গুলি সম্পন্ন করতে হবে *


‘যুবশ্রী’ প্রকল্পের জন্য প্রয়োজনীয় ফর্ম- Annexure-1


                                       Annexure- 2


    Annexure-3


‘যুবশ্রী’ প্রকল্প নিয়ে কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে সোম – শুক্র (অফিস টাইমে) এই নাম্বারে 033 - 2237 6300 যোগাযোগ করতে পারেন।

Comments

Popular posts from this blog

Ration+ Aadhaar link না করালে পাবেননা বিনামূল্যের রেশন

রেশন কার্ডের 12 নম্বর ফরম কি কাজে লাগে ? কিভাবে ফিলাপ করতে হয়, রেশন কার্ড বন্ধ হওয়ার আগে জেনে নিন

পতঞ্জলি আবিষ্কার করল করোনা ভাইরাস এর ঔষধ coronill, এমনটাই দাবি করছেন পতঞ্জলি আয়ুর্বেদ