জেনে নিন স্বাস্থ্যসাথী সম্পর্কে বিস্তারিত, এতকিছু এর আগে হয়তো জানেন নি!
স্বাস্থ্য সাথী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে-
স-স্বাস্থ্য সাথী প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে আপনার সম্পূর্ণ বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা পেয়ে যাবেন চলুন জেনে নেয়া যাক কিভাবে এই সুবিধা পাবেন এবং তার জন্য কি কি করতে হবে-
পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষের বিনা পয়সায় চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয় | স্বাস্থ্য সাথী প্রকল্প ঘোষণা হয় 17 ই ফেব্রুয়ারি 2016 সালে | এই স্কিমটি আনুষ্ঠানিকভাবে 30th ডিসেম্বর 2016 এ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করেন |
প্রতিবছর 1.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসার সুযোগ পাওয়া যায় বিনা পয়সায় |
স্বাস্থ্য সাথী প্রকল্পের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য :-
কার্ডের মেয়াদ এক বছর এবং প্রতিবছর পুনরায় নবীকরণ যোগ্য
প্রতিবছর 1 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে যার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার
হাসপাতালে থাকাকালীন রোগীর সকল প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং সমস্ত ঔষধপত্র বিনামূল্যে দেওয়া হবে
বিশেষ কিছু অসুখের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে যেমন – a.ক্যান্সার, b. নিউরোসার্জারি, c. হৃদরোগজনিত অস্ত্রোপচার d. লিভার সংক্রান্ত অসুখ, e. রক্ত জনিত সমস্যা ইত্যাদি
হাসপাতাল থেকে ছুটির সময় রোগীকে গাড়ি ভাড়া বাবদ 200 টাকা দেওয়া হবে
এই পরিষেবা পাওয়া যাবে জেলার নথিভুক্ত সরকারি-বেসরকারি হাসপাতালে
হাসপাতালে চিকিৎসা খরচ সরাসরি হাসপাতালকে বীমা কোম্পানি দেবে পূর্বনির্ধারিত ব্যয়ের হার অনুযায়ী
স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড পাওয়া যাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত / ব্লক অফিস / মিউনিসিপ্যালিটি অফিস থেকে
কারা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন –
স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, চুক্তিভিত্তিক দৈনিক ও নিম্ন আয়ের প্রাপ্ত কর্মচারী যথা আশা কর্মী ও অঙ্গনারী কর্মী ও সহায়ক, সিভিক স্বেচ্ছাসেবক, নির্বাচিত পঞ্চায়েত সদস্য, MGNREGA, আনন্দধারা, DRDC, প্যারা টিচার, PMGSY
প্রকল্পের উপভোক্তার দায়িত্ব ও কর্তব্য এবং করনীয় কাজ –
চিকিৎসা পাওয়ার জন্য স্মার্ট কার্ড নিয়ে নথিভুক্ত হসপিটালে যোগাযোগ করতে হবে
হাসপাতালের তালিকা বই সযত্নে হাতের কাছে রাখুন
যেকোন অবস্থাতেই স্মার্ট কার্ড টি পরিবারের নথিভূক্ত সদস্য ছাড়া অপর কোন ব্যক্তিকে হস্তান্তর করবেন না
হসপিটালে ভর্তি না থাকা অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মার্টকার্ড দেবেন না
হাসপাতালে ভর্তি হবার সময় আপনার মোবাইল নাম্বার অবশ্যই নথিভুক্ত করুন
ছুটির সময় যাতায়াত বাবদ 200 টাকা নগদ চেয়ে নিন, সংশ্লিষ্ট ভাউচার / রেজিস্টার খাতায় সই করুন বা টিপ ছাপ দিন
হাসপাতাল থেকে ছুটির সময় আপনার স্মার্ট কার্ড টি সংগ্রহ করতে ভুলবেন না
কার্ডের অবশিষ্ট টাকা চিকিৎসা প্যাকেজ রেট এর চেয়ে কম থাকলে বাকি টাকা রোগীকে দিতে হবে
চিকিৎসার জন্য কত টাকা কম্পিউটারে ব্লক হল জেনে নিন এবং চিকিৎসার পর কার্ডের অবশিষ্ট টাকার পরিমান জেনে নিন, ডিসচার্জ স্লিপ চেয়ে নেবেন
জেনে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য –
স্মার্ট কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড পাওয়া যায়, তবে উপভোক্তাকে নতুন কার্ড তৈরির খরচ বহন করতে হবে |এই সুবিধা পাওয়ার জন্য উপভোক্তাকে জেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে
আপৎকালীন অবস্থায় স্মার্ট কার্ড আনতে ভুলে গেলে আগামী 24 ঘন্টার মধ্যে হাসপাতালে কার্ড এনে জমা দিতে হবে
হাসপাতালে ভর্তি না হলে স্বাস্থ্য সাথী প্রকল্পের ওষুধ পত্রাদি ও রোগ নির্ণয় বিনামূল্যে পাওয়া যাবে না
হাসপাতালে ভর্তি হবার সময় নিজের মোবাইল আপনার ভর্তির বিবরণ SMS মাধ্যমে জানতে পারবেন নাম্বারটি নথিভুক্ত করতে ভুলবেন না
হাসপাতালে ভর্তি হবার সময় আপনার নথিভুক্ত মোবাইল নাম্বারে অভিযোগ জানানোর জন্য SMS পাবেন
স্মার্ট কার্ডের নাম না থাকলেও নবজাতক শিশু এক বছর পর্যন্ত এই পরিষেবা অন্তর্ভুক্ত হবে
স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ডের সুবিধা –
বছরে 1 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা
স্বাস্থ্য সাথী কার্ড থাকলে জেলা, রাজ্য এমনকি দেশের বিভিন্ন হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে
1900 বেশি ধরনের রোগের চিকিৎসা
হাসপাতালে ভর্তির পূর্ববর্তী 1 দিন আর ছাড়া পাওয়া 5 দিন পর্যন্ত সমস্ত ওষুধ প্যাকেজ অন্তর্ভুক্ত
পূর্ববর্তী থাকারও এই স্বাস্থ্য বীমার অন্তর্ভূক্ত ( শর্তাধীন )
যাতায়াত বাবদ 200 টাকা নগদ সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ক্ষেত্রেও পাওয়া যাবে
পরিবারের সমস্ত সদস্য এই বীমার সুবিধা পাবেন
হাসপাতালে দায়িত্ব ও কর্তব্য –
রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরে পাঁচদিনের ওষুধ পত্রাদি দিয়ে বুঝিয়ে দিন
ছুটির সাথে সাথে রোগীকে বা রোগীর পরিবারের সদস্যকে স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড দিয়ে দিন
রোগী বা পরিবারের সদস্যকে স্মার্ট কার্ড থেকে কেটে দেওয়া টাকার পরিমাণ ও অবশিষ্ট টাকার পরিমাণের কথা জানান
কোন কারণে যান্ত্রিক গোলযোগ হলে রোগীর চিকিৎসার সুবিধার্থে TPA সাথে কথা বলুন জেলা অথবা SNA সাথে যোগাযোগ করুন
চিকিৎসা সংক্রান্ত নথি নির্দিষ্ট সার্ভিসে আপলোড করুন
অভিযোগ নথিভুক্তকরণ পদ্ধতি –চিকিৎসা বিষয়ে আপনি যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি তার জন্য অভিযোগ করতে পারবেন।
উপভোক্তার কোন অভিযোগ থাকলে – জেলা সদর দপ্তরে যোগাযোগ করুন
অথবা https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অভিযোগ নথিভুক্ত করুন
Toll Free নাম্বারে কল সেন্টারে অভিযোগ নথিভুক্ত করুন
আরো বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন জেলা নোডাল অফিসার / ব্লক উন্নয়ন আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতে।




Comments
Post a Comment