পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তে আবেদনের পদ্ধতি
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা;
বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তে যদি আপনি আবেদন করতে চান তাহলে এখনি আবেদন করতে পারেন। বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আমাদের পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। এবং এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের কাছে একটি করে মেসেজ আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।তাই আপনি যদি এখনও পর্যন্ত এই প্রকল্পের আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারেন।
এই প্রকল্পের সুবিধা:
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তে যদি আপনি আবেদন করেন তাহলে সরাসরি আপনার ব্যাংক একাউন্টে দেয়া হবে 6000 টাকা, তবে এই 6000টাকা আপনি একসঙ্গে পারেন না আপনাকে প্রতি চার মাস অন্তর 2 হাজার টাকা করে সরাসরি আপনার একাউন্টে দিয়ে দেয়া হয়ে থাকে।
এই প্রকল্পের আবেদন করার জন্য শুধুমাত্র আপনার কাছে চাষের উপযোগী জমি থাকলেই হবে তাছাড়া আপনি যদি অন্যের জমিতে চাষ করেন তাতেও কোন সমস্যা নেই।
আবেদনের পদ্ধতি:
এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে কিষান সম্মান নিধি যোজনা ওয়েবসাইট এ আসতে হবে-www.pmkisan.gov.in এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন (new farmer registration) এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং সেইসঙ্গে আপনাকে একটি ক্যাপচার বোক্স a4t4 দেয়া থাকবে সেটি দিয়ে সাবমিট করতে হবে মনে রাখবেন আপনার আধার কার্ডের যে নাম হয়েছে সেই নামটি ও আপনাকে এখানে মেশাতে হবে।
সমস্ত কিছু দেয়ার সাথে সাথে আপনার কাছে রেজিস্ট্রেশন করার ফ্রম চলে আসবে এই ফর্মে আপনার সমস্ত তথ্য আপনি ভরে দেবেন। একটু নিচের দিকে এলেই দেখতে পাবেন এখানে আপনার জমির তথ্য দেওয়ার অপশন রয়েছে ।এখানে আপনার কতটুকু জমি রয়েছে সেটা হেক্টরে হিসাব করে লিখে দেবে এবং নিচের দিকে এসে সেভ এন্ড সামিট করবেন ।আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।


Nice information...
ReplyDelete