রেশন কার্ডের 12 নম্বর ফরম কি কাজে লাগে ? কিভাবে ফিলাপ করতে হয়, রেশন কার্ড বন্ধ হওয়ার আগে জেনে নিন
ডিজিটাল রেশন কার্ডে খাদ্যদ্রব্য না পেলে কার্ড আনব্লক করার জন্য ফিলাপ নতুন করুন 12 নম্বর ফরম বর্তমানে বহু মানুষ এমন রয়েছেন যাদের ডিজিটাল রেশন কার্ড হয়েছে কিন্তু বহুদিন ধরে সেই রেশন কার্ডে কোনরকম রেশন দ্রব্য না তোলার কারণে অথবা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করানোর ফলে তাদের ডিজিটাল রেশন কার্ড গুলি বন্ধ হয়ে গেছে অর্থাৎ তাদের ডিজিটাল রেশন কার্ড বিলি খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে ব্লক করে দেয়া হয়েছে। এইরকম অবস্থায় আপনি যদি আপনার ডিজিটাল রেশন কার্ড টিকে পুনরায় সক্রিয় করতে চান অর্থাৎ আপনার রেশন কার্ড দেখে যদি আপনি আনলক করতে চান এবং এই রেশন কার্ড থেকে প্রতিনিয়ত সরকারি রেশন দ্রব্য পেতে চান তাহলে আপনাকে খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে 12 নম্বর রেশন কার্ডের ফরম ডাউনলোড করতে হবে এবং সঠিকভাবে এইবার নম্বর রেশন কার্ডের ফরম টি ফিলাপ করে সেটা আপনার বিডিও অফিস বা এসডিও অফিসে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর কিছুদিন পর আপনি চাইলেও আপনার স্ট্যাটাস টা চেক করে দেখে নিতে পারবেন। 12 নম্বর ফরম টি ডাউনলোড করার পর সর্বপ্রথম আপনাদেরকে আপনার যে রেশন কার্ডটি ব্লক হয়ে রয়েছে সেই রেশন কার্ডে যার...